তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে, নাহিদের হুঁশিয়ারি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে, নাহিদের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ।

পরিবর্তন না হলে, তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। সেজন্য ঐকমত্য প্রক্রিয়া শেষ হওয়ার পরও একমত হওয়া যাচ্ছে না।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন এনসিপি নেতা।

‘ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়’ বলেও উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম এ সময় শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-শিক্ষকদের মেলবন্ধন তৈরি হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শিক্ষকরা কাজ করে যাচ্ছেন। তাই আমাদের সবাইকে শিক্ষকদের পাশে থাকা দরকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ