তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ২০, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ২০, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) সকালে জিয়া পরিষদের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের সভাপতিরআব্দুল কুদ্দুস,বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদুল কবির প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ