তিতুমীরে পরিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন সংগঠনের 'হেল্প ডেক্স - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিতুমীরে পরিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন সংগঠনের ‘হেল্প ডেক্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২২, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২২, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ

 

তিতুমীর কলেজ প্রতিনিধি

ছবি প্রতিনিধি

রাজধানীর সরকারী সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ এর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন সংগঠন ‘হেল্প ডেক্স’ স্থাপন করেছে।

আজ শুক্রবার (২২ আগস্ট) তিতুমীর কলেজ কেন্দ্রেও উৎসবমুখোর পরিবেশে শুরু হয় ভর্তি পরিক্ষা কার্যক্রম।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে, সকাল থেকেই শিক্ষার্থীদের ভীড় বাড়তে থাকে কলেজ ক্যাম্পাসে। এদিকে শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ‘হেল্প ডেক্স’ এর আয়োজন করে।

সামাজিক সংগঠনগুলোর মধ্যে জেলা ছাত্রকল্যাণ পরিষদগুলো নিজস্ব বুথ বসিয়ে সেবা সহায়তা পরিচালনা করেছেন ৷ এছাড়াও হেল্প ডেক্সের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তায় দেখা গিয়েছে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকেও৷ এসব রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বিপ্লবী ছাত্রমৈত্রীকে।

সংগঠনগুলোর এসব ডেক্সে শিক্ষার্থীদের জন্য পানি, অভিভাবকদের জন্য বসার স্থান ও তথ্য সহায়তা পরিচালনা করতে দেখা যায়। এছাড়াও ছাত্রদলকে বাইক সার্ভিস প্রদান করতেও দেখা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ