তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ৮, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ৮, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আবারো আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন– বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাসেম-শাহীন) সভাপতি মো. আবুল কাসেম, সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ, সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা।
শিক্ষকরা জানান, অন্যান্য সরকারি কর্মকর্তা যেমন পুলিশ, নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিবরা দশম গ্রেডে বেতন-ভাতা পান, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন লড়াই করেও ১১তম গ্রেড পাননি। তাই তারা দাবিতে মাঠে নেমেছেন।
শিক্ষকদের তিন দফা দাবি হলো–
সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া।
১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়ার সমস্যার সমাধান।
শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
গত ১৭ অক্টোবর থেকে শিক্ষকরা আমরণ অনশন করলেও কিছুদিনের জন্য কর্মসূচি স্থগিত ছিল। এরপর শুক্রবার (৭ নভেম্বর) আবার নতুনভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা।
জনতার আওয়াজ/আ আ