দল-মত নির্বিশেষে সুন্দর ক্রীড়াঙ্গন গড়ার তাগিদ প্রধানমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দল-মত নির্বিশেষে সুন্দর ক্রীড়াঙ্গন গড়ার তাগিদ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ

 

ক্রীড়া প্রতিবেদক

ছবি: সংগৃহীত
ক্রীড়া সংশ্লিষ্টদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আসুন আমরা দেশের ক্রীড়া জগতকে দল-মত নির্বিশেষে সুন্দরভাবে গড়ে তুলি।’

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ফুটবলারদের প্রদর্শনী ম্যাচে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। পরে পুরস্কার বিতরণও করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘ক্রীড়া দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে, ক্রীড়া আমাদের মধ্যে সুন্দর বন্ধুত্বের, ভ্রাতৃত্বের বন্ধনও তৈরি করতে সক্ষম বলে আমি বিশ্বাস করি।’

প্রধানমন্ত্রী বলেন, “আজকের এই ফুটবল ম্যাচটি ছিল প্রীতি ম্যাচ। তবে এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের কমবেশি সবারই ধারণা আছে যে, সরকারের পক্ষ থেকে এবং কিছুদিন আগে বাংলাদেশে যে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের সময় আমাদের দলীয় ইশতেহার থেকে আমরা বলেছি, আমরা দেশের ক্রীড়া জগতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। ক্রীড়াকে পেশা হিসেবে রূপ দিতে চাই। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘নতুন কুঁড়ি’ নামে যে অনুষ্ঠানটি ছিল, সেটির আদলে আমরা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করব।”

তারেক রহমান বলেন, ‘শুধু নতুন কুঁড়ি স্পোর্টসই আমরা চালু করতে চাই না, আমাদের একটি পরিকল্পনা আছে। দেশের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, প্রতিটি ইউনিয়নে স্কুলগুলোতে বিভিন্ন শ্রেণির মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। আমরা চেষ্টা করতে চাই, ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যে খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে কীভাবে আরও বেশি দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি এবং তার জন্য আমরা সুন্দরভাবে ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেই পরিকল্পনা আমাদের রয়েছে।’

এ সময় প্রধানমন্ত্রী দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ