দাদি-নানির সঙ্গে খোশগল্পে রাজ-পরীর ছেলে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৭, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দাদি-নানির সঙ্গে খোশগল্পে রাজ-পরীর ছেলে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৫, ২০২২ ১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৫, ২০২২ ১:২৯ অপরাহ্ণ

 

চলতি মাসের ১০ তারিখে প্রথমবারের মতো মা হয়েছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পরীমনি। বাবা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। রাজ-পরী তাদের পুত্রের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য’র নতুন একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন পরী। ছবিতে দেখা যাচ্ছে, পরীর ক্ষুদে রাজকুমার ‘রাজ্য’র সঙ্গে গল্প গুজবে ব্যস্ত দাদি ও নানি।

ছবিটি পোস্ট করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘চলিতেছে খোশগল্প ভাবসাব! তাঁর দাদি ও নানির সাথে’। এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখেন, হাসপাতালে ৫ম দিন।

পরীর পোস্ট থেকে জানা গেছে, ছবিটি তুলেছেন পরীমণির স্বামী অভিনেতা শরীফুল রাজ। এখনও রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী, যেখানে তিনি সন্তানের জন্ম দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি তারা প্রকাশ করেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। এবার তাদের ঘর আলোকিত করে এসেছে প্রথম সন্তান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ