দুপুরের আগেই জনসমাবেশে নেতাকর্মীদের ঢল(ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুপুরের আগেই জনসমাবেশে নেতাকর্মীদের ঢল(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ২:১৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পূর্বঘোষিত জনসমাবেশে দুপুরের আগেই নেতাকর্মীদের ঢল লক্ষ করা গেছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে। সরকারের সমালোচনা করে বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নেতাকর্মীরা সমাবেশ স্থলে স্লোগান দিচ্ছেন।

এ দিকে বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা মোতায়ন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ