দেশকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়াই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য: প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়াই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ২:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধান লক্ষ্যই ছিল বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া। কিন্তু সেটা করতে দেওয়া হয়নি।

বুধবার (২৬ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সদ্য স্বাধীন বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন জাতির পিতা। প্রতিরক্ষা নীতি প্রনয়ণ করেছেন তিনি।

তিনি বলেন, আমরা সরকার গঠন করে যুদ্ধাপরাধের বিচার শুরু করি। অথচ পূর্ববর্তীরা সেই যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে। আমরা দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি।

সরকারপ্রধান বলেন, ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন একটি স্থায়ী রূপ পেয়েছে।

তিনি আরও বলেন, ১৫ আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি; বরং দেশে ক্যু হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ