দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪০, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপি চেয়াপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন রাজধানী ঢাকার ‘গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন’ কর্তৃপক্ষ।
গুলশানে দলের চেয়াপারসনের কার্যালয়ে আজ সন্ধ্যায় পূজা ফাউন্ডেশনের পক্ষে সংগঠনটির সভাপতি পান্নালাল দত্ত ও সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ ঘোষ আনুষ্ঠানিকভাবে বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপনের হাতে দু’টি শুভেচ্ছাপত্র হস্তান্তর করেন। এছাড়া বিএনপির শীর্ষ নেতাদেরকে শারদোৎসবের অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানান তারা।
এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার, শায়রুল কবির খান এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ