দেশ নিয়ে ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই: খসরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশ নিয়ে ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই: খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশ নিয়ে ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৮ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, বিগত দিনে যে অপকর্ম হয়েছে তার বিচার মাত্র শুরু হয়েছে। সফলতার পরিপূর্ণ মুখ দেখবে।

তিনি বলেন, এখন জনগণের দাবি হলো শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ বলেছিল ক্ষমতায় গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের হত্যা করবে। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতাকে হত্যা এবং হামলা করতে বিএনপির কোনো নেতাকর্মীকে দেশের জনগণ দেখে নাই।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ন কবির ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি ওমর ফারুক উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ