দ্বিতীয় দিনের মতো প্রচারে মিয়া নুরুদ্দিন অপু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দ্বিতীয় দিনের মতো প্রচারে মিয়া নুরুদ্দিন অপু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর-৩ (ডামুড‌্যা–ভেদরগঞ্জ–গোসাইরহাট) আসনে নির্বাচনী প্রচার শুরু করেছেন তার সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে ডামুড্যা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এ সামাদ ইসলামী একাডেমিতে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু করেন। এ সময় তার গাড়িবহর ডামুড্যায় পৌঁছলে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

পরে তিনি বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা এবং গণসংযোগ করেন।

পথসভায় মিয়া নুরুউদ্দিন আহাম্মেদ অপু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


দীর্ঘদিন কারাভোগের পর এটিই ছিল ডামুড্যায় তার প্রথম নির্বাচনী প্রচারণা। তার আগমনে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রচারণা উপলক্ষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ