ধোঁকাবাজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধোঁকাবাজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩১, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩১, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার দেখাচ্ছে যে তারা ফিলিস্তিনের পক্ষে আছে কিন্তু দেশের পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরাইল কথাটি উঠিয়ে নিয়েছে। এ ধোঁকাবাজ সরকারের মুখে এক, আর ভেতরে আরেক। এমন অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে হবে।

শুক্রবার (৩১ মে) বায়তুল মোকাররমের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সোচ্চার থাকে। আজ ফিলিস্তিনের মা-বোনদের ওপর অমানুষিক অত্যাচার করা হচ্ছে। অথচ আশ্চর্যের বিষয় হলো সেই আমেরিকা মুখরোচক ভাবে তাদের মানবতার গল্প শোনায়।

রেজাউল করিম বলেন, আজকাল আওয়ামী সরকারের কাজ দেখে আমাদের হাসি আসে। যেসব সিনিয়র অফিসার তাদের ক্ষমতায় নিয়ে এসেছে, তাদের দুর্নীতির খবর সামনে আসার পর সরকার বিভিন্ন গল্পের মাধ্যমে জনগণকে বুঝ দিয়ে রাখছে। অথচ সরকার কী জানে না যারা দুর্নীতিবাজ তারা সবসময়ই দুর্নীতিবাজ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ