নকল করিনি আমি বরং ঐশ্বরিয়ার ব্লু-প্রিন্ট: উর্বশী রাউতেলা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নকল করিনি আমি বরং ঐশ্বরিয়ার ব্লু-প্রিন্ট: উর্বশী রাউতেলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

নকল করিনি আমি বরং ঐশ্বরিয়ার ব্লু-প্রিন্ট: উর্বশী রাউতেলা
 

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার এবারের কান চলচ্চিত্র উৎসবের যাত্রাটা খুব একটা সুখকর ছিলনা। রেডকার্পেটে তার পোশাক থেকে শুরু করে সাজ নিয়ে নেটিজেনদের কাছে একের পর এক সমালোচনার কবলে পড়েছেন এ অভিনেত্রী। তবে এসবের কড়া জবাব দিতেও ছাড়েননি তিনি।সম্প্রতি চোখের নীল আইশ্যাডো নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তার তুলনা করায় এবার সমালোচকদের জবাব দিলেন উর্বশী। স্যোশাল মিডিয়ায় উর্বশী নিজের প্রশংসায় পাল্টা একটি পোস্ট করেছেন । পোস্ট করে তিনি লিখেছেন, ‘তাহলে আমি কোনো ক্যারিশমা ছাড়াই ঐশ্বরিয়া রাই হওয়ার চেষ্টা করছি? ঐশ্বরিয়া সত্যিই আইকনিক। কিন্তু আমি এখানে কারও নকল করতে আসিনি। আমি বরং ওর ব্লু-প্রিন্ট।’উর্বশী আরও লেখেন, ‘আমি নিজেকে সবার থেকে আলাদাভাবে তুলে ধরতে চেয়েছিলাম। জানি আমি সবার পছন্দের নই। আমি হলাম আতশবাজি-সহ শ্যাম্পেনের মতো। কেউ যদি এটা মাপতে যায়, তাহলে বিপদ।’

তার কথায়, ‘কান আমাকে সবার মধ্যে আলাদা হয়ে ওঠার জন্য আমন্ত্রণ জানায়। আমিও চেষ্টা করি সেটা সবসময় বজায় রাখার।’ কান উৎসবে এর আগেও বহুবার উর্বশীকে ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ