নড়িয়ায় নির্বাচনোত্তর সহিংসতা, আহত ৩ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নড়িয়ায় নির্বাচনোত্তর সহিংসতা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনোত্তর সহিংসতায় অন্তত ৩ জন আহত হয়েছে। বুধবার রাতে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেনের তালুকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে । আহতরা হলেন, নশাসন ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার , মাহবুব ফকির, নুরুজ্জামান হাওলাদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নড়িয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হয় একেএম ইসমাইল হক মোটর সাইকেল। নির্বাচনী ফলাফল শেষে বিজয়ী চেয়ারম্যান একেএম ইসমাইল হকের সমর্থকরা বিজয় মিছিল নিয়ে স্থানীয় ডগ্র্রী বাজারে যাচ্ছিলেন। এসময় তারা পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুন হোসেন মোস্তফার ঘোড়া সমর্থক নশাসন ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের তালুকদারের বাড়ির সামনে আসে এবং মিছিল থেকে তার বাড়িঘর লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছুড়ে । এ সময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে নশাসন ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার, মাহবুব ফকির ও নুরুজ্জামান হাওলাদার গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সদর শরীয়তপুর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরো নড়িয়া জুড়ে প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। নড়িয়া সদরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল কওে মামুন সমর্থকরা। এ সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, মিছিল থেকে ইটপাটকেল ছোড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ