নতুন করে মায়ার বাঁধনে জড়ালেন তামান্না হক! - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন করে মায়ার বাঁধনে জড়ালেন তামান্না হক!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

নতুন মৌলিক গান নিয়ে আসছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কন্ঠ শিল্পী তামান্না হক। এটি মিউজিক ভিডিও আকারে আসবে বলে জানিয়েছেন শিল্পী নিজেই। এর আগে তিনি জানিয়েছিলেন মায়ার বাঁধনে জড়িয়েছেন। কিন্তু তখন জানাননি তিনি কার মায়ার বাঁধন পরেছেন। এবার তিনি সেটা খোলাসা করেছেন। তামান্না জানিয়েছেন, ‘মায়ার বাঁধন’ আসলে তার গাওয়া নতুন গানের শিরোনাম। গানটির কথা ও সুর করেছেন সোহেল খান। সঙ্গীত পরিচালনায় রোহান রাজ। গানটি স্যাড রোমান্টিক কথামলা দিয়ে সাজানো হয়েছে বলে জানিয়েছেন তামান্না।

কণ্ঠশিল্পী তামান্না জানান, এই গানটির আগে সর্বশেষ মুক্তি পেয়েছে তার গাওয়া ‘আমি তোরে ভালোবাসি’। ওই গানটি শ্রোতাপ্রিয়তা পাওয়ার পর আসছে নতুন গান মায়ার বাঁধন। এটি SLK ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মনির।

নতুন গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত গায়িকা তামান্না হক। গানটি নিয়ে তিনি বলেন, দারুন কথা ও সুরের এই গানটির দুর্দান্ত একটি মিউজিক ভিডিও তৈরি হয়েছে। সব মিলিয়ে দারুন একটি মিউজিক ভিডিও হয়েছে এটি। আমার বিশ্বাস গানটি আমার শ্রোতা-দর্শক-ভক্ত সবার মন জয় করতে সক্ষম হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ