নতুন নিষেধাজ্ঞায় আ.লীগ সরকার বেকায়দায় পড়েছে: আন্দালিব পার্থ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন নিষেধাজ্ঞায় আ.লীগ সরকার বেকায়দায় পড়েছে: আন্দালিব পার্থ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৯, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৯, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, মার্কিন নতুন ভিসা আইন প্রমাণ করে, তারা বর্তমান সরকারের অধীন নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করে না৷

শুক্রবার ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন৷ এবারের আলোচনার বিষয় ছিল, নির্বাচন ও ভিসা নিষেধাজ্ঞা৷

সেখানে পার্থ বলেন, ভিসা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের নতুন নিষেধাজ্ঞায় বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ সরকার৷

তিনি বলেন, নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে নির্বাচন সুষ্ঠু করার কথা বলছে৷ এর অর্থ ব্লিংকেনের সরকার মনে করে না বর্তমান সরকারের অধীন নির্বাচন সুষ্ঠু হবে৷

৩ মে নিধেধাজ্ঞার বিষয়টি জানার পর আওয়ামী লীগ যে বেকায়দায় পড়েছে তা বোঝা যায় পরের ঘটনাবলী দেখে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিবিসিকে ও পরে দেশে আমেরিকার সমালোচনা করে কথা বললেন৷ এরপরের ঘটনাগুলো দেখেন৷

নিষেধাজ্ঞার পর সামাজিক গণমাধ্যমসহ সব জায়গায় মানুষ উৎসব করছে বলে মন্তব্য করেন পার্থ৷ তিনি মনে করেন, গাজীপুরের নির্বাচনে বেশি মানুষের অংশ নেওয়ার কারণ এই মার্কিন নিষেধাজ্ঞা৷

বিজেপি চেয়ারম্যান বলেন, মানুষ কেন্দ্রে আসা বন্ধ করে দিয়েছিল৷ আমেরিকার ঘটনার পর ৫০ ভাগ ভোট পড়েছে৷ হয়তো মানুষের মধ্যে আস্থা ফিরেছে যে এবার কারচুপি হবে না৷

আলোচনা প্রসঙ্গে একপর্যায়ে তিনি বলেন, এখন তো মানুষ কারচুপি হলে নির্বাচন কমিশন নয়, বরং মার্কিন দূতাবাসে ছবি পাঠাবে৷

এ নির্বাচনে বিদেশিরা আগেরবারের চেয়ে অনেক বেশি ‘জড়িত’ বলে মনে করেন তিনি৷

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ