নতুন সংবিধান প্রত্যাশা করে জাতীয় নাগরিক কমিটি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ১৩, ২০২৪ ১২:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ১৩, ২০২৪ ১২:৩৭ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে নতুন এক বন্দোবস্ত চায়। ফ্যাসিবাদীব্যবস্থার বিলোপ চায়, বাংলাদেশের নতুন সংবিধান চায়, যে সংবিধান ফ্যাসিস্ট জন্ম দিয়েছে; সে সংবিধানে ক্ষমতা পরিবর্তনের শান্তিপূর্ণ সিস্টেমের অবশিষ্ট নেই।’
শনিবার সন্ধ্যায় রংপুর টাউন হলে এক আলোচনাসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘যে সংবিধান বাংলাদেশের জন্য ক্ষতিকর, সে সংবিধান ছুড়ে ফেলে দিয়ে বাংলাদেশের ভবিষ্যতের জন্য নতুন এক সংবিধান প্রত্যাশা করে জাতীয় নাগরিক কমিটি।
তিনি বলেন, ‘দেশের পতিত কোনো ফ্যাসিস্ট যেন নাগরিক কমিটিতে স্থান না পায় সে জন্য কাজ করছি। আমরা শীঘ্রই সারা দেশে সদস্য সংগ্রহ শুরু করব।’
তিনি আরো বলেন, ‘নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়। কোনো রাজনৈতিক দলের পদধারী কোনো সদস্য এখানে সদস্য থাকতে পারবেন না।
তবে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি আসতে চান শর্ত হলো তাকে দল থেকে অব্যাহতি নিয়ে আসতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইলিয়াস প্রামাণিক, আলমগীর নয়ন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রায়হান শরীফ, মিঠাপুকুরের এফইউ ডিগ্রি কলেজের প্রভাষক এম আই সুমন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ