নববধূ ধর্ষণ মামলায় বঙ্গবন্ধুর হস্তক্ষেপে রক্ষা পেয়েছিলেন মোজাম্মেল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নববধূ ধর্ষণ মামলায় বঙ্গবন্ধুর হস্তক্ষেপে রক্ষা পেয়েছিলেন মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১৯৭২ সালের টঙ্গীতে নবদম্পতি হত্যা ও নববধূ ধর্ষণ মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হস্তক্ষেপে দায়মুক্ত হন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলেন, হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেয়াল’ এবং Anthony Mascarenhas-এর বইতেও এই ঘটনা উল্লেখ আছে। এই অপরাধে মেজর নাসের মোজাম্মেল হক মোজাম্মেলকে গ্রেফতার করেছিলেন। তবে বঙ্গবন্ধুর নির্দেশে তাকে ছাড়া হয়।

তাজুল ইসলাম বলেন, ওই ঘটনায় মোজাম্মেলের পরিবারের সদস্যরা বঙ্গবন্ধুর কাছে রেহাই চেয়েছিলেন। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে বলেন, যে ব্যক্তি ১৯৭২ সালে এই অপরাধ করেছিলেন, সেই ব্যক্তি পরবর্তীতে বঙ্গবন্ধুর চেতনার কথা বলছেন।

বর্তমানে মোজাম্মেল হকে পলাতক আছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ