নবীনগরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই: এড. এম এ মান্নান - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নবীনগরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই: এড. এম এ মান্নান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. এম এ মান্নানের নেতৃত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিকালে ইব্রাহিমপুর বাঁশ বাজারস্থ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।

ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এড. এম এ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইবনুল হাসান সবুজ, নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জাম্মেল হক বকুল, পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম শাহিন, আবুল বাশার, শুক্কুর খান, শামীম আল হাসান, মো. ওবায়দুল্লাহ, উপজেলা তাঁতিদলের সভাপতি মো. ইফতেখার খাঁন মামুন, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিপন মুন্সিসহ অন্যান্যরা।

এড. এম এ মান্নান বলেন, “প্রথমেই শ্রদ্ধা জানাই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বীর সন্তানদের। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে উপজেলা বিএনপির সুনাম ও সমৃদ্ধি ধরে রাখতে পারি। বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর জায়গা নেই। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। নবীনগরকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি নবীনগরের মানুষের জন্য কাজ করে যেতে চাই—সেই প্রতিশ্রুতি দিয়ে গেলাম।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ