না’গঞ্জের ফতুল্লায় প্রেমিক ও তার মায়ের বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের ফতুল্লায় প্রেমিক ও তার মায়ের বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরে ৯ বছরের প্রেমের সম্পর্কে প্রেমিকের কাছ থেকে একাধীকবার ধর্ষণ হওয়ার অভিযোগ তুলেছেন এক তরুনী। এ অভিযোগে সোমবার (১০ এপ্রিল) রাতে ফতুল্লা মডেল থানায় প্রেমিক আনোয়ারুল এনাম আব্দুল্লাহ (২৭) ও তার মা মাবিয়া চৌধুরীর (৫৫) বিরুদ্ধে মামলা দায়ের করেন তরুনী (২৩)।
মামলায় উল্লেখ করা হয়, আব্দুল্লাহর সঙ্গে তরুনীর ৯ বৎসর যাবত প্রেমের সম্পর্ক চলছে। বিষয়টি উভয়ের পরিবারের সবাই জানে। এ ৯ বছরের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে আব্দুল্লাহ তরুনীর সঙ্গে একাধীকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে।
তখন বিয়ে করার অনুরোধ করলে বিদেশ থেকে এসে বিয়ে করবেন বলে ২০১৬ সালে বাহরাইন চলে যায়। এরপর ২০১৯ সালে দেশে এসে বিয়ে না করে আবারো শারীরিক সম্পর্ক স্থাপন করে বিদেশে চলে যায়।
২০২১ সালে দেশে আসলে আব্দুল্লাহকে বিয়ের জন্য তাগিদ দিলে সে দ্রুত বিয়ে করবে বলে ওই বছরের ৬ মে ফতুল্লার পোষ্ট অফিস এলাকায় আব্দুল্লাহ তার বন্ধু আবদুর রহমানের বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে।
এরপর বিয়ে না করে তরুনীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় আব্দুল্লাহ। গত রোববার সকালে ফোন না দেয়ার কারন জানতে চাইলে আব্দুল্লাহ বাসায় গিয়ে তরুনীকে মারধর করে। এ মারধরের বিচার দিলে কোন সমাধান না দিয়ে আব্দুল্লাহর মা মাবিয়া চৌধুরী বলেন তোকে ছেলের বউ করা যাবেনা।
মামলার তদন্তকারী অফিসার এসআই আবু হানিফ জানান, এঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ