নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদ ২২ পরিবার পেলো ৪৪ লাখ টাকা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদ ২২ পরিবার পেলো ৪৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে শহীদ হওয়া ২২ জন শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে মোট ৪৪ লাখ টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করেছে নারায়নগঞ্জ জেলা পরিষদ। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এসব চেক হস্তান্তর করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ছাত্র-জনতা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে রক্ত দিয়েছে, আন্দোলন করে স্বাধীন করেছে, তারা যে দেশ গড়ার স্বপ্ন বুকে ধারণ করেছিল আমরা সেই দেশ প্রতিষ্ঠা করতে পারলে তাদের সেই ত্যাগ স্বার্থক হবে। আমরা সকলকে নিয়ে বৈষম্যহীন একটি বাংলাদেশ আগামীতে প্রতিষ্ঠা করব। এবং শহীদদের পরিবারদের সাথে সবসময় সরকার তথা জেলা প্রশাসন পাশে আছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগম চেক হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অনেকেই।

অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বক্তব্যে শহীদদের মামলার আসামি শামীম ওসমান ও আইভীসহ সকল আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনায় শহীদদের নামকরণ করার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ