নারী হিসেবে অসম্মান মনে হয়েছে: অপু বিশ্বাস - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৩, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারী হিসেবে অসম্মান মনে হয়েছে: অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১১, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১১, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ

 


বিনোদন ডেস্ক

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিককে অপমানের ঘটনায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন চিত্রনায়িকা অপু বিশ্বাস। একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সাংবাদিক তার পাশে বসে ছবি তুলতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে তাকে উঠিয়ে দেন। তারপর দু-চার কথা শুনিয়ে দেন।

সেই ঘটনা নিয়ে ওই চ্যনেলটি একটি প্রতিবেদন তৈরি করে। পরে সেটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন এ নায়িকা।

অপু বিশ্বাস বলেন, ‘ঘটনাটি আসলে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। ওই দিন সাংবাদিক ভাই খুব কাছে এসে বসেন আমার। যা একজন নারী হিসেবে অসম্মান মনে হয়েছে আমার কাছে। আর ভাইরাল হওয়া ভিডিওতে এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তখন কেন রিঅ্যাক্ট করেছিলাম আমি।’

তিনি আরও বলেন, ‘আবার তিনি কোনো বিনোদন বিটের সাংবাদিক নন। ফলে তাকে চিনতে পারিনি আমি। কম-বেশি সব বিনোদন সাংবাদিকদেরই আমি চিনি। আর নায়িকার পাশাপাশি আমি একজন নারী এবং একজন মা। একজন নারীকে সম্মান করা মানে একজন মা, বোন ও একজন মেয়েকে সম্মান করা।’

অপুর কথায়, ‘একজন নারীকে সম্মান করার জন্য ঠিক কতটা দূরত্ব বজায় রাখা প্রয়োজন- সেটা একজন পুরুষের পাশাপাশি সবার জানা উচিত। এ ঘটনার মাধ্যমে সব মেয়েদের পক্ষ থেকে সংবাদমাদ্যমে আমি সেটাই জানালাম।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ