নাহিদ ও আসিফকে তুলে নেয়ার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাহিদ ও আসিফকে তুলে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৬, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৬, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী মানবজমিনকে নিশ্চিত করেছেন।

হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন, বিকাল ৪টার কিছু পরে তাদের তুলে নেয়া হয়। গত কয়েক দিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা। ছিলেন নজরদারিতে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন।

নাহিদের বোন ফাতেমা তাসলিম বলেন, গোয়েন্দা পুলিশ নাহিদ আর আসিফকে তুলে নিয়ে গেছে। তখন তারা দু’জনই অসুস্থ ছিলো। তুলে নেয়ার সময় তারা দু’জনই থরথর করে কাঁপছিলো। তাদেরকে প্যান্ট পরতেও দেয়া হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ