নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে অংশ নেয়নি বিএনপিঃ স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪১, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে অংশ নেয়নি বিএনপিঃ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তাই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য নাশকতা করছে তারা।

সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা-১৩ আসনের তেঁজগাও পশ্চিম নাখালপাড়া এলাকায় নিজের নির্বাচনী আসনে গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাশকতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ঢাকাসহ সারা দেশে যেসব নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে তারা সবাই দলটির (বিএনপি) নেতাকর্মী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিভিন্নস্থানে নির্বাচনী সহিংসতা দ্রুত সময়ের মধ্যে বন্ধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ