নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার অসীম - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০১, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার অসীম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৪, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৪, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে অনেকেই নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র দেশবাসীকে সঙ্গে নিয়ে রুখে দেবে।

রোববার (২৪ আগস্ট) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে ধানমন্ডি ২/এ সংলগ্ন লেকে ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার অসীম বলেন, বিগত তিনটি সংসদ নির্বাচনে এ দেশের জনগণ ভোট দিতে পারেননি, জনগণ মুখিয়ে আছে একটি অবাধ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য। সে জন্য অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।

এ সময়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ