নির্বাচন পরিস্থিতি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন পরিস্থিতি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা। বৈঠকে দেশের নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের সম্ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন তারা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এনসিপির প্রতিনিধিদলে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীন, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ ও জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ