নির্বাচন বাতিলের দাবিতে নয়াপল্টনে রিকশা মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন বাতিলের দাবিতে নয়াপল্টনে রিকশা মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আজ শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দলটির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে রিকশাওয়ালারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এদিন দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালিটি শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ডিএমপি ইতোমধ্যে শোভাযাত্রার মৌখিক অনুমতি দিয়েছে বিএনপিকে।

এদিকে শোভাযাত্রা ঘিরে বেলা ১১টার পর থেকে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তারা এখন বিএনপি কার্যালয়ের সামনের সড়কে মিছিল করছেন। মিছিল থেকে একতরফা নির্বাচনের তপশিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিএনপির এই র‌্যালিকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ৫০ দিন পর রাজপথে শোভাযাত্রার এ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতাদের। আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরাও এতে যোগ দেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ