নির্বাচন সুষ্ঠু না হলে জাতীয় সংকট সৃষ্টি হবে : তৈমূর আলম - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন সুষ্ঠু না হলে জাতীয় সংকট সৃষ্টি হবে : তৈমূর আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হলে যে জাতীয় সংকট সৃষ্টি হবে বলে জানিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৮ আসনের প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম দাখিল শেষে এসব কথা বলেন তিনি।

তৈমূর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির কাছে অঙ্গীকার করেছেন এবার নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। কিন্তু আমরা গতকালই দেখেছি সরকার দলীয় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তারা বড় বড় শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন, আমি আশা করব তিনি সেই অঙ্গীকার রক্ষা করতে সক্ষম হবেন।’

নিজের নির্বাচনী এলাকায় অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ব্যক্তিকে শক্তিশালী মনে করি না। আবার ছোট করেও দেখি না। আমি আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করি। সুতরাং নির্বাচনে মন্ত্রী কোনো বিষয় নয়, বিষয় হলো জনগণ।

সরকারের সঙ্গে আপনারা না কি আসন ভাগাভাগি করেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা এ ধরনের কথা বলছে তাদের তথ্য-প্রমাণ নিয়ে হাজির হতে বলেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ