নিহত যুবদল নেতা মিজানের বাসায় মোনায়েমt মুন্না - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিহত যুবদল নেতা মিজানের বাসায় মোনায়েমt মুন্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১০, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১০, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন মিজান বাগেরহাট জেলখানায় কারান্তরীণ অবস্থায় গত ৩ জানুয়ারি মৃত্যুবরণ করেন। আজ রোববার তার বাসায় যান জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।

এ সময় তিনি মিজানের পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং বিএনপি ও যুবদল সবসময় তাদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন। নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুম কামাল হোসেন মিজানের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত এবং দোয়া করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সহ-সাংগঠনিক ( খুলনা বিভাগ) ইবাদুল হক রুবায়েত, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, হাসান নেহীম (ভারপ্রাপ্ত সভাপতি) খুলনা মহানগর যুবদলসহ জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ