নোবিপ্রবিতে দুই শিক্ষার্থীর নামে স্কলারশিপ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোবিপ্রবিতে দুই শিক্ষার্থীর নামে স্কলারশিপ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসী বিভাগের সাবেক দুই শিক্ষার্থী তানভীর মুরাদ ও শেখ আদনান মাহমুদের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘তানভীর-আদনান স্কলারশিপ’ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) বেলা ১১টায় দুই শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বৃত্তিপ্রাপ্তরা হলেন- ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আফরোজ আলম ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন।

তানভীর-আদনান স্কলারশিপের উদ্যোক্তা তানভীর মুরাদ বলেন, ‘এই স্কলারশিপের আওতায় দুই ধরনের শিক্ষার্থী থাকবে। যারা অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পরবর্তীতে খরচ বহন করতে অক্ষম। অর্থের অভাবে যেন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ বন্ধ না হয়ে যায় তাই এমন উদ্যোগ নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ময়লা নিষ্কাশনের জন্য প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা সহযোগিতা করতে আগ্রহী।’

উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তানভীর, আদনানের এই কল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানাই। প্রাক্তন শিক্ষার্থীরা এগিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বৃদ্ধি পাবে। এই স্কলারশিপের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উপকার হবে। তানভীর মুরাদ মহামারি পরিস্থিতিতেও বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এক্সপেন্সিভ ইকুইপমেন্ট দিয়েছেন যা সত্যিই প্রশংসনীয়। তার মতো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও উন্নয়নমূলক কার্যক্রমে এগিয়ে আসবে বলে আমি আশা করি।

নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসেরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী, নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এস এম মাহবুবুর রহমান, আইআইটির পরিচালক ড. মো. সেলিম হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আশিকুর রহমান খান, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. মো. শফিকুল ইসলাম, আইআইএসের পরিচালক ড. আনিসুজ্জামান রিমন, ড. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর ইকবাল হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, তানভীর মুরাদ ও শেখ আদনান মাহমুদ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তানভীর মুরাদ বর্তমানে যুক্তরাষ্ট্রের লিন সিটি হলের উপদেষ্টা ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সাধারণ সম্পাদক। তিনি এর আগেও বিভাগের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সহায়তা করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ