নোয়াখালী-২ আসন মঞ্চে নৌকার প্রার্থীকে জুতা দিয়ে মারলেন দলীয় কর্মী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালী-২ আসন মঞ্চে নৌকার প্রার্থীকে জুতা দিয়ে মারলেন দলীয় কর্মী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থীকে মঞ্চে জুতা দিয়ে মেরেছেন তার দলীয় এক কর্মী। ওই কর্মীর নাম আলাউদ্দিন। একসঙ্গে ডাব খেয়ে টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে মঞ্চে বসা অবস্থায় এমপি মোরশেদ আলমকে জুতা দিয়ে মারেন তিনি। সোমবার মাগরিবের নামাজের আগমুহুর্তে সেনবাগের কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে নৌকা প্রার্থীর নির্বাচনী সভা চলাকালে এ ঘটনা ঘটে। পরে তাকে ধরে পুলিশে দিলে ওসি তাকে সেনবাগ থানা হেফাজতে নিয়ে আটক রাখেন।

কেশারপাড় ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বেলাল ভূঞার সভাপতিত্বে নির্বাচনী পথসভা সঞ্চালনা করেন আলমগীর হোসেন। এ সময় কল্লোল গ্রুপের এমডি গোলাম মোস্তফা ভুঁইয়ার বক্তব্য চলাকালে আলাউদ্দিন মঞ্চে বসা থাকা এমপিকে জুতা দিয়ে বাড়ি দেন। দ্বিতীয় বাড়ি দেয়ার সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে মারধর করে সোপর্দ করেন। এ ব্যাপারে জানতে সেনবাগ থানা অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ