পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৪, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

 

প্রবীণ রাজনীতিবিদ ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, পঙ্কজ ভট্টাচার্য বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতির সঙ্গে জড়িত থেকে অন্যায়, অবিচারের বিরুদ্ধে এবং স্বাধীনতার পক্ষে প্রগতিশীল আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিই নন, শিল্প, ক্রীড়া ও সংস্কৃতিচর্চায়ও তিনি অগ্রগামী ছিলেন। মহান মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক ছিলেন পঙ্কজ ভট্টাচার্য।

তিনি বলেন, প্রবীণ এ রাজনীতিকের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ