পপি ও ইয়াসিনের দেহ হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিহত হন নাদিরা আক্তার পপি (৩৫) ও তার তিন বছরের সন্তান ইয়াসিন। এ দুজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। মরদেহ গ্রহণ করেন নিহত পপির স্বামী মিজানুর রহমান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ থেকে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মেদ বিশ্বাস এ তথ্য জানান।
জনতার আওয়াজ/আ আ