পুলিশ বাহিনীর ৫৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশ বাহিনীর ৫৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৮, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৮, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পুলিশ বাহিনীর ৫৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে দুজন অতিরিক্ত আইজিপি, পাঁচ অতিরিক্ত ডিআইজি ও ৪৮ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

রবিবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাবাবুবুর রহমান শেখ।

অতিরিক্ত আইজিপি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে দুজনকে বদলি করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে পাঁচজনকে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার পদমর্যাদার একটি প্রজ্ঞাপনে একযোগে ৩২ জনকে বদলি ও আরেকটিতে ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ