প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা, বাবা-মাসহ গ্রেপ্তার ৩ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪১, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা, বাবা-মাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৩, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ

 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্কুল ছাত্রী নিজ কন্যা সন্তানকে হত্যা করে আপন বাবা-মা। পরে সন্তানকে হত্যার দায়ে বাবা জাহিদুর ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (১২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃত জাহিদুল সদরের হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার বাসিন্দা। হত্যার শিকার স্কুল ছাত্রী জান্নাতি (১৫) জাহিদুল ইসলামের কন্যা।

পুলিশ জানায়, মো. জাহিদুল ইসলামের সাথে তার প্রতিবেশি মজিবর রহমানের ৩২ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। জাহিদুল ইসলাম তার প্রতিপক্ষ মজিবরদের ফাঁসানোর উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা করে গত শনিবার গভীর রাতে তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর সহযোগিতায় মেয়ে ৯ম শ্রেনীর ছাত্রী নিজ কন্যা জান্নাতি খাতুন (১৫) কে রড ও দা দিয়া শরীরের বিভিন্ন স্থানে কোপাইয়ে হত্যা করে ভুট্টা খেতে ফেলে রাখে এবং খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়।

পরে হত্যার ঘটনায় নিহতের চাচা মো. খলিল হক (৫৫) বাদি হয়ে কুড়িগ্রাম থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহার দায়েরের পর কুড়িগ্রাম থানার একটি টিম উক্ত হত্যাকান্ডের বিষয়ে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানতে পারে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা করে বাবা-মা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী অফিসার কুড়িগ্রাম থানার ওসি মো. হাবিবুল্লাহ ও ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করে মাত্র ৪ ঘন্টার মধ্যে উক্ত ঘটনার মূল রহস্য উদঘাটনসহ মূল ঘাতক নিহতের বাবা মো. জাহিদুল ইসলাম (৪৫) মা মোছা. মোর্শেদা (৩৮) বেগম ও চাচী মোছা. শাহিনুর বেগম (৪৫) কে গ্রেপ্তার করে। পরে আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ