প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ৬ নেতাকে দাওয়াত দিলো আ’লীগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ৬ নেতাকে দাওয়াত দিলো আ’লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২২, ২০২৪ ১২:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২২, ২০২৪ ১২:৫৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াতপত্র পাঠিয়েছে ক্ষমতাসীন দলটি।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এই দাওয়াতপত্র নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ।

বিএনপির পক্ষে দাওয়াতপত্র গ্রহন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দফতরে সংযুক্ত) মো: আবদুস সাত্তার পাটোয়ারী।

এ তথ্য নিশ্চিত করে আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, ‘বিএনপির সিনিয়র ছয় নেতাকে দাওয়াত কার্ডের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ