প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: ৫ দিনের রিমান্ডে চাঁদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: ৫ দিনের রিমান্ডে চাঁদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজশাহী জেলা ও দায়রা জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনে ৬-এর দুই ধারার মামলায় আসামি চাঁদকে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এর পেছনে কেউ আছে কি না তা খুঁজে বের করতে ১০ দিনের রিমান্ড চান। তবে আদালত সার্বিক বিবেচনা করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার করা পুলিশ। এরপর বিকেলে তাকে আদালতে আনা হয়।

১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ