প্রহসনের এই রায় চলমান আন্দোলনকে গতিরোধ করার এক অপকৌশল : মাসুদ রানা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ৫, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ৫, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম এর প্রতিবাদ ও পরিচিত সভা –
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা বলেন, বর্তমান ফ্যাসিবাদী হাসিনা সরকারের পায়ের নিচে মাটি নেই। নিশি রাতে ভোট চুরির মধ্যে দিয়ে দেশের যে গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা। সে গনতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের মানুষ আজ রাজপথে নেমে এসেছে। দুবাইতে সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর উদ্যোগে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
মাসুদ রানা বলেন, জনতার রোষানল থেকে রেহাই পেতে নিত্যনতুন কৌশল অবলম্বনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও প্রখ্যাত ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে
ভিত্তিহীন ও ষড়যন্ত্র মূলক একটি মামলায় প্রহসনের রায় প্রদান করা হয়েছে। দেশের জনগণ ভুয়া সরকারের এই ভুয়া রায় ঘৃনাভরে প্রত্যাখান করেছে।
তিনি বলেন, অবৈধ সরকারের দুঃশাসন, দূর্নীতি, বিএনপি সহ বিরোধী মতের নেতাকর্মীদের উপর দমনপীড়নের বিরুদ্ধে, ভোটের অধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধারের এক দফা দাবির প্রেক্ষিতে চলমান আন্দোলনে রাজপথে থাকা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সহ অসংখ্য নেতাকর্মীদের উপর হামলা করে রক্তাক্ত করা হয় এবং অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। আমরা এসব অমানবিক আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। কাজেই দেশবাসী আজ বুঝতে পারছে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী লেলিয়ে দিয়ে অবৈধ হাসিনা তার দেউলিয়ত্ব প্রমান করেছে।
৩রা আগষ্ট বৃহস্পতিবার স্থানীয় একটি হলরুমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান এর বিরুদ্ধে প্রহসনের রায় এবং সরকার পতনের এক দফা দাবিতে ২৯ জুলাই বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপি নেত্রীবৃন্দের উপর
পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলা, গুলি বর্ষণ,গনগ্রেফতার সহ নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ এবং নবগঠিত সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম ইউএই’র অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম, ইউএই’র সদস্য সচিব ও ইউএই বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন খতিব প্রধান অতিথি এব বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ইউএই’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউএই’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ইউএই’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউএই বিএনপি’র সদস্য আলহাজ্ব দিদারুল আলম, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ইউএই’র যুগ্ম আহ্বায়ক ও চট্রগ্রাম মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম এনাম হোসেন, আজমান বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জাতীয়তাবাদী ফোরাম আজমানের সভাপতি মুহাম্মদ তছলিম উদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী ফোরাম আল আইনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির হেজাজি, আল আইন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিমুর রহমান, আনোয়ারা জাতীয়তাবাদী পরিষদের উপদেষ্টা ও দুবাই বিএনপি নেতা শওকত হায়াত খান, চট্রগ্রাম মহানগর কৃষক দলের সদস্য ও জাতীয়তাবাদী ফোরাম দুবাইয়ের সহ সভাপতি আবু তৈয়ব, সংগঠনের উপদেষ্টা সাবেক যুবনেতা মুহাম্মদ ইলিয়াস, জাতীয়তাবাদী ফোরাম ফুজিরা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফোরামের আল আইন শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, ফুজিরা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, কালবা শাখার সভাপতি মামুন অর রশিদ, ফুজিরা ফোরামের সহ সভাপতি মুহাম্মদ জাফর, ফুজিরা ফোরামের যুগ্ম সম্পাদক মুহাম্মদ শওকত, মোসাপ্পাহ ফোরামের যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোদাচ্ছের মাহির সঞ্চালনায় সমাবেশে অন্যানের মাঝে বক্তব্য রাখেন সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম ইউএই’র উপদেষ্টা মুহাম্মদ হেলাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সহ সভাপতি আব্দুল মান্নান।
জনতার আওয়াজ/আ আ