প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে গাইলেন রুমী সরকার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৩, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে গাইলেন রুমী সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

সংগীত শিল্পী রুমী সরকারের নতুন দেশ প্রেমিক গান ‘ও ভাই সোনার বাংলায় সোনার ছেলে শহীদ জিয়াউর রহমান’ শিরোনামে গানটি রবিবার (২৭ জুলাই) প্রকাশ পেয়েছে।

গানটি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বীরত্ব গাঁথা দেশ প্রেমকে শ্রদ্ধাভরে স্মরণ করে তৈরি করা হয়েছে। গানটির গীতিকার ও সুরকার আলম দেওয়ান। গানটিতে সঙ্গীত আয়োজন করেছেন এইচ.আর লিটন।

এ প্রসঙ্গে বাউল শিল্পী রুমী সরকার বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু মাত্র একজন রাষ্ট্রনায়কই নন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা যার হাত ধরে স্বাধীনতার ঘোষনা আসে। এই গান তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসার নিবেদন।

রুমী সরকার মূলত একজন বাউল শিল্পী, এবং তার গানগুলোর মধ্যে “বিচ্ছেদ গান” বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন পালা গানও গেয়েছেন, যেমন “পালা গান গুরু শিষ্য”।

তার গানগুলোতে সাধারণত প্রেম, বিচ্ছেদ, এবং জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বাউল শিল্পী রুমী সরকার এমন গানও গেয়েছেন, যা দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ