ফজলুর রহমানকে তুলোধুনো করলেন সারজিস - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফজলুর রহমানকে তুলোধুনো করলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১১, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১১, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নাহিদ ইসলামসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান অশালীন মন্তব্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান সারজিস আলম।

তিনি লেখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটা অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপির অন্য কেন্দ্রীয় নেতাদের নিজের ফ্রেমিংয়ে ফেলে গালি দিয়েছেন। এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর অ্যান্ড ওরেটর। ফজলুর মতো বিএনপি নেতা কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে। যে ভাষা ও বয়ানে সে বিএনপির প্রতিনিধিত্ব করছে, সে ভাষা ও বয়ান পুরাপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে।

সারজিস লেখেন, সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই। কিন্তু ফজলুর রহমানের মতো পলিটিক্সে ন্যূনতম আদবের তোয়াক্কা না করা, ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা, অভ্যুত্থানকে মেনে নিতে না পারা, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরই নিতে হবে।

তিনি আরও লেখেন, পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদের প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সে সিদ্ধান্ত বিএনপির নিতে হবে।

সারজিস লেখেন, এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদের দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ