ফরিদপুরে বিকেল ৫টায় বিএনপির সমাবেশ শেষ হতেই বাস চলাচল শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে বিকেল ৫টায় বিএনপির সমাবেশ শেষ হতেই বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১২, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১২, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ

 

ফরিদপুরে বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরপরই বাস চলাচল শুরু হয়েছে।

আজ শনিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হয়। এর পরপরই ঘুরতে শুরু করে বাসের চাকা। অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার সকল বাসই সচল হয় বিএনপির সমাবেশের পর।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা গণমাধ্যমকে বলেন, আমাদের সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল শুরু হয়েছে। এতে প্রমাণিত হয়, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এই ধর্মঘট। ফরিদপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির জানান, যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই বাস ধর্মঘট তুলে নেয়া হয়েছে।

উল্লেখ্য, ফরিদপুর জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে দু’দিনব্যপী ধর্মঘটের ডাক দেয়া হয়। শুক্রবার সকাল ৬টা থেকে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে তিন চাকার যান বন্ধের দাবিতে ৩৮ ঘণ্টার এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তবে বিএনপি নেতারা শুরু থেকেই অভিযোগ করেন, শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে সরকার ও প্রশাসনের ইন্ধনে এই বাস ধর্মঘট ডাকা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ