ফোর্বসের তালিকায় মডেল অভিনেত্রী হানিয়া আমির - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফোর্বসের তালিকায় মডেল অভিনেত্রী হানিয়া আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৩, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৩, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় মডেল অভিনেত্রী হানিয়া আমির। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত তিনি। ক্যারিয়ারে বেশ কিছু আন্তর্জাতিক অর্জন রয়েছে তার। এবার আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেলেন পাকিস্তানের এই মডেল অভিনেত্রী। বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসে প্রকাশিত ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা পেয়েছেন হানিয়া আমির।

প্রতিবছর এশিয়ার বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ প্রভাব ও সাফল্য অর্জনকারী ৩০ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের নিয়ে ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকা প্রকাশ করা হয়। চলতি বছরের এই তালিকায় বিনোদন ও ক্রীড়া বিভাগে স্থান করে নিয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা।

ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী থাকা পাকিস্তানি নারী তারকাদের অন্যতম হানিয়া আমির। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা দুই কোটিরও বেশি। অভিনয়, বিনোদন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তার প্রভাব ও জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপই তাকে এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে গত বছরের শেষ দিকে ‘ইউএন উইমেন’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পান হানিয়া আমির। তবে ফোর্বসের এই স্বীকৃতি হানিয়ার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে একটি বড় আন্তর্জাতিক প্রজেক্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন হানিয়া আমির। তিনি একটি ঐতিহাসিক পাকিস্তানি অরিজিনাল সিরিজে অভিনয় করছেন, যা বিশ্বের অন্যতম বৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন হানিয়া আমির। এরপর ধারাবাহিকভাবে নাটক ও সিনেমায় অভিনয় করে পাকিস্তানজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ