বঙ্গবন্ধু ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী : সুজিত রায় নন্দী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধু ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী : সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি ছিলেন ক্রীড়া প্রেমিক এবং একজন দক্ষ ফুটবল খেলোয়াড়।

শনিবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জনতা ব্যাংক ওয়েলফেয়ার সোসাইটি এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। বঙ্গবন্ধুর জন্ম না হলে এই সোনার বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু জন্মেছিল বলেই আমরা আজকের এই স্বপ্নের সোনার বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের অধিকারী হতে পেরেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মির্জা আবদুল বাসেত এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংকের এজিএম রওশন আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক পরিচালক মাহবুবুর রহমান হিরণ, পল্লী সঞ্চয়ী ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিনেট সদস্য ড. অসীম সরকার এবং জনতা ব্যাংকের সাবেক জিএম মোঃ শাহ আলম।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগ সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মণ উপস্থিত ছিলেন। আজকের সমাপনী খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন টিম জনতা ভবন কর্পোরেট শাখা এবং ট্রফি অর্জন করেন লোকাল ফাইটার্স টিম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ