বছরের শুরুতেই দুঃসংবাদ জানালেন অভিনেত্রী সায়ন্তিকা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বছরের শুরুতেই দুঃসংবাদ জানালেন অভিনেত্রী সায়ন্তিকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বছরের শুরুতেই দুঃসংবাদ জানালেন অভিনেত্রী সায়ন্তিকা। তার জীবনে ঘটে গেল ভীষণ যন্ত্রণাময় একটি মুহূর্ত। তার ছোট্ট পোষ্যটি তাকে ছেড়ে চলে গেছে। যাকে ঘিরে অনেকটা সময় কাটত অভিনেত্রীর। শুধু তাই নয়, রীতিমতো আগলে রাখতেন সায়ন্তিকা। তাই তাকে হারিয়ে মন ভারাক্রান্ত বলা চলে সায়ন্তিকার। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি আর ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ফিনি- তুমি একজন দেবদূত। তুমি আমাদের কাউকে কখনও কষ্ট দাওনি। এমনকী যেদিন তুমি চলে গেছ। তিনি আরও লেখেন, তুমি সর্বদা আমাদের হৃদয়ে থাকবে।

বিশেষ করে মা এবং বাবার। যদিও তারা তুমি চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা মোকাবিলা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত যে তারা শীঘ্রই নিজেদের মনকে একটু স্থির করতে পারবে। কারণ, এটা তো সত্যি যে ‘শো মাস্ট গো অন…। বছরের শেষদিনে আমি তোমাকে বলতে চাই যে তুমি ছদ্মবেশে আমাদের জীবনের একটি আশীর্বাদ ছিলে। বাবা, মা, সিরাজ, টিকি, কালুয়া এবং আমি… আমরা সবাই তোমাকে মিস করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ