বরিশালে কর্মীদের জুতাপেটা করলেন ছাত্রলীগ নেতা রাজিব - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে কর্মীদের জুতাপেটা করলেন ছাত্রলীগ নেতা রাজিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ

 

শোভাযাত্রায় শাসন করার নামে কর্মীদের জুতাপেটা করেছেন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান। এতে নেতাকর্মীদের মাঝে প্রচুর সমালোচনা এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীতে এ ঘটনা ঘটে। তবে রাজীব হোসেন খান জানান, তিনি তার কর্মীদের শাসন করেছেন মাত্র।

তবে ছাত্রলীগের বর্তমান ও সাবেকরা বলছেন, জুনিয়রদের শৃঙ্খলা শেখাবেন, শাসন করবেন, কিন্তু সেটা প্রকাশ্যে জুতাপেটা করে নয়।

পার্বত্য শান্তিচুক্তির রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার ভিডিওতে দেখা যায়, ফজলুল হক এভিনিউ এলাকা অতিক্রম করার সময় রাজীব হোসেনের নেতৃত্বে খণ্ড শোভাযাত্রাটির দ্বিতীয় সারিতে থাকা কর্মীদের দিকে জুতা হাতে নিয়ে ছুটে যান তিনি। সেই জুতা দিয়ে ছাত্রলীগকর্মীদের মারধর করেন। পরে আবার শোভাযাত্রা নিয়ে নগর ভবনের দিকে চলে যান রাজীব। শোভাযাত্রার সামনের অংশে ছিলেন ছাত্রলীগের নারীকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা ও মহানগর ছাত্রলীগের নেতা বলেন, ছাত্রলীগ কর্মীরা বয়সে অনেক ছোট। তাদের প্রকাশ্যে মারধর কিংবা জুতাপেটা করা ঠিক হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ