বহুদলীয় গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠা করাই ছিল বিএনপির লক্ষ্য: আব্দুস সালাম - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বহুদলীয় গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠা করাই ছিল বিএনপির লক্ষ্য: আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ৩:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ৩:১১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্র, আইনের শাসন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে। বহুদলীয় গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠা করাই ছিল বিএনপির মূল লক্ষ্য।

শনিবার, ৬ই সেপ্টেম্বর বিকেলে মুন্সীগঞ্জ-২ নির্বাচনী এলাকার টংগিবাড়ী উপজেলায়, টংগিবাড়ী উপজেলা মাঠ প্রাঙ্গণে টংগিবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, “বাংলাদেশের বিরুদ্ধে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে, এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তবে জাতীয়তাবাদী দল (বিএনপি) যতদিন আছে, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রকারী টিকে থাকতে পারবে না।”

আব্দুস সালাম আজাদ বলেন, “বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনার সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে সেই ষড়যন্ত্র প্রতিহত করেছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।”

তিনি বলেন, “জাতি এখন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। কিন্তু আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সবার প্রতি আহ্বান, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনবিরোধী সব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।”

এসময় আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক ও বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ