বাংলাদেশের বোলিং তোপে ১২৬ রানে গুটিয়ে গেল আফগানরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক
হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। উত্তাপ ছড়ানো এ ম্যাচে নিজের সবটুকু ঢেলে দিয়েছেন গত ম্যাচে সুযোগ না পাওয়া পেসার শরিফুল ইসলাম। শুরুতে জোড়া উইকেটের পাশাপাশি আফগানিস্তানের ব্যাটারদের চেপে ধরেছেন তিনি। নিয়েছেন ক্যারিয়ার সেরা চার উইকেট। এছাড়াও সাকিব-তাইজুল-তাসকিনের বোলিংয়ে বেশি দূরে যেতে পারেনি হাশমতউল্লাহ শাহিদীর দল। ৪৫ ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ১২৬ রান। ফলে বাংলাদেশের টার্গেট দাড়িয়েছে ১২৭ রানে।
জনতার আওয়াজ/আ আ