বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের তাগিদ ব্রিটিশ হাইক‌মিশনা‌রের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের তাগিদ ব্রিটিশ হাইক‌মিশনা‌রের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার তা‌গিদ দি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

ঢাকার এক‌টি হো‌টে‌লে বুধবার (২১ জুন) রা‌তে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিবস অনুষ্ঠানে নির্বাচন নি‌য়ে এ তা‌গিদ দেন হাইক‌মিশনার।

সারাহ কুক ব‌লেন, বাংলাদেশ ও যুক্তরাজ্য জলবায়ু ঝুঁকি মোকাবিলা, বাণিজ্য, নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যুতে একযোগে কাজ করছে। দুই দেশের বাণিজ্য বাড়াতে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুবিধাও রয়েছে।

তিনি বলেন, ব্রিটেনের রাজার জন্মদিন পালন একটি আনন্দের মুহূর্ত। তার জন্মদিন উদযাপন ব্রিটেনের বহুমুখী সংস্কৃতির প্রতিফলন।

তিনি আরো ব‌লেন, যুক্তরাজ্য এবং বাংলাদেশ একটি শক্তিশালী অংশীদারিত্ব উপভোগ করছে। আমাদের দীর্ঘ দি‌নের ভাগ করা ইতিহাস দুই দে‌শের জনগ‌ণের যোগা‌যোগ ও বন্ধন‌কে আরও শ‌ক্তিশালী ক‌রে‌ছে। কমনওয়েলথ সদস্য হিসে‌বে রাজা হচ্ছেন আমাদের কমনওয়েলথ পরিবারের প্রধান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ