বাংলাদেশ থেকে পর্তুগালে কর্মী নিয়োগের আহ্বান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ থেকে পর্তুগালে কর্মী নিয়োগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সেক্রেটারি আনা ইসাবেল জেভিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল সোমবার (২০ এপ্রিল) সেনেগালের ডাকারে অনুষ্ঠিত ‘আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম’র ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে আশ্রয় দিতে পর্তুগালের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন এবং দক্ষ ও আধা-দক্ষ উভয় ধরনের কর্মী নিয়োগের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রফতানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং বৃহত্তর পর্তুগিজ বিনিয়োগের আহ্বান জানান। দুই নেতা খেলাধুলা, সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নের মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা নিয়েও আলোচনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ