বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী আ'লীগের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী আ’লীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাজধানীতে বিএনপির গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।

রবিবার (৩০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশব্যাপী এ বিক্ষোভ সমাবেশ হয়।

দুপুরে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়কে বিক্ষোভ সমাবেশ করে নগর উত্তর আওয়ামী লীগ। শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

এসময় ঢাকা-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছেলে ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে ডেমরায় বিক্ষোভ হয়।

অপরদিকে ফরিদপুরে বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে আরেকটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফসহ বক্তারা বিএনপির অগ্নিসংযোগ ও নৈরাজ্যের তীব্র নিন্দা জানান।

একইভাবে বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে কালাই উপজেলা আওয়ামী লীগ ও ঝিনাইদহ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্য ও শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়ে অনুষ্ঠানে যোগ দেন।

এছাড়াও বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে সরব ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

বিকেলে মহাখালী কাঁচা বাজারে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ করে যুবলীগ।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যর পাদদেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ।

এসময় নেতৃবৃন্দ বিএনপি-জামাত কর্তৃক সৃষ্ট যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের আহ্বান জানান এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা আওয়ামী লীগের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিএনপির সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দেশে শান্তি রক্ষার অঙ্গীকার করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ